,

সাতক্ষীরায় পুকুর থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : ওজু করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে তৌছিফ আলম খান মঞ্জু (৩২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের তৌফিক আলম রঞ্জুর ছেলে। তৌফিক আলম রঞ্জু জানান, তার একমাত্র ছেলে মঞ্জু এক বছর যাবত বাড়ির পাশে মুদিখানার দোকান পরিচালনা করে আসছে। তার মৃগী রোগ ছিল। প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী মসজিদে এশারের নামাজ পড়ার জন্য শনিবার রাত সাড়ে ৮টার দিকে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে ওজু করতে যায়।

দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না আসায় সম্ভাব্য সকল জায়গায় তার সন্ধান চালানো হয়। পরে রবিবার ভোরে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। মৃগী রোগের কারণে সঞ্জু পুকুরে পড়ে যেয়ে আর উঠতে পারেনি বলে আশঙ্কা করছেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিকভাবে কারো কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য