বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ট্রয় মুভির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

news-image

অনলাইন ডেস্ক : হলিউডের সর্বকালের ইতিহাস সৃষ্টিকারী বিগ বাজেটের মুভি ‘ট্রয়’-এর ব্রাইসিস চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। হলিউড ক্র্যাশ ব্র্যাড পিট অভিনীত এই মুভিতে পরে ব্রাইসিস চরিত্রে রোজ ব্রাইন স্থলাভিষিক্ত হন। তবে ট্রয়ের প্রস্তাব ঐশ্বরিয়া ছেড়ে দেয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট।

প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘বলিউড ও হলিউডের কর্মক্ষেত্রের পরিবেশের কিছু পার্থক্য রয়েছে। ২০০৪ সালে উলফগ্যাং পিটারসনের পরিচালনায় এরিক বানা, অরল্যান্ডো ব্লুম, রোজ ব্রাইন, ডায়ান ক্রুগার, ব্র্যাড পিট অভিনীত এই চলচ্চিত্রের প্রস্তাব পান। হলিউড ও বলিউডের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্যটি হচ্ছে, হলিউডে কোনো মুভির কাজ চলাকালে সম্পূর্ণভাবে সেখানে নিবেদিত থাকতে হয়। অন্য কোথাও যাওয়া বা অন্য মুভির কাজ করাও সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘ট্রয় প্রজেক্টে কাজ করার জন্য ৬ থেকে ৯ মাস সেই সেট ছাড়া অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। সেই অভিজ্ঞতাও অ্যাশের ছিল না। তাছাড়া সে সময় আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ থাকায় এত লম্বা সময়ের জন্য ট্রয়ে কাজ করা আর হয়ে ওঠেনি।’
এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘সুযোগ পেলে আমি ঐশ্বরিয়ার সাথে অভিনয় করতে চাই। কারণ তিনি দারুণ এক বহুমাত্রিক অভিনেত্রী। শুধু বলিউডই নয়, তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের দ্বারা পশ্চিমেও দারুণ জনপ্রিয় তিনি। তাই আমি মনে করি, অ্যাশের সাথে ট্রয়ে অভিনয়ের সুযোগ আমি মিস করেছি।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা