,

মানুষ বেড়েছে সড়কে, কঠোর পুলিশও

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে আগের দুই দিনের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি একটু বেশি। বৃষ্টিভেজা দিনের শুরু থেকে সড়কে আগের মতোই কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সকালে নগরীর কিছু এলাকা ও সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাস্তায় বের হয়েছেন কর্মজীবীরা। রিকশায় গন্তব্যে ছুটেছেন অনেকে। কেউ কেউ যাচ্ছেন হেঁটে। চলছে ব্যক্তিগত গাড়িও। ভ্যানে বিক্রি হচ্ছে শাক-সবজি। খুলেছে নিত্যপণ্যের কিছু দোকান।

প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়ে আছে তারা। মানুষকে থামিয়ে গন্তব্য ও তার কারণ জিজ্ঞাসা করছেন পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।

রাতভর থেমে থেমে বৃষ্টির পর এদিন সকালেও বৃষ্টিতে ভিজছে নগরী। গলিতে গলিতে কিছু এলাকায় পানি উঠেছে সড়কে। বৃষ্টিভেজা সকাল দুর্ভোগ কিছুটা বাড়িয়ে দিয়েছে।

এরআগে শনিবারও সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাব ছিল কঠোর অবস্থানে। বিনা প্রয়োজনে বাইরে আসার পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীতে ৬২১ জনকে গ্রেপ্তার এবং ৩৪৬ জনকে এক লাখ ছয় হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন কঠোরভাবেই পালিত হয়েছে। রাস্তা ছিল ফাঁকা। কিন্তু শনিবার মানুষের চলাচল বেড়েছে। গাড়ির সংখ্যাও ছিল বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য