,

তবে কি ফাতিমা সানার জন্যই সংসার ভাঙল আমিরের? জল্পনা তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমির খানের দ্বিতীয় বিয়েও ভেঙে গেল। আমির ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ শনিবার যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এ খবরে বলিউডে শুরু হয়েছে জোর জল্পনা।

ঠিক কী কারণে ১৫ বছর পর কিরণ ও আমির এই সিদ্ধান্ত নিলেন তা নিয়েও নানা গুঞ্জন চাউর হয়েছে। তবে এসবের মাঝে নিন্দুকদের নজর গিয়ে ঠেকেছে আমিরের ‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখের দিকে।

অনেকে মনে করছেন ফাতিমার প্রতি আমিরের দুর্বলতাই নাকি এই ডিভোর্সে অনুঘটক রূপে কাজ করেছে। তবে এ গুঞ্জন নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি। এই ছবিতে সুন্দরী ফাতিমাকে সুযোগ দেন আমির।
শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে। খবর সংবাদ প্রতিদিনের।

এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন।

নিন্দুকেরা মনে করছেন ফাতিমার প্রতি আমিরের এই প্রেমই ধীরে ধীরে কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায়। আর যার ফল এই বিবাহবিচ্ছেদ। যদিও আমির এ ব্যাপারে কখনই মুখ খুলেননি। তবে ফাতিমা বলেছিলেন, আমিরকে আমার ভাল লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। বরং আমিরকে আমি মেন্টর মনে করি। এই গুঞ্জন একেবারেই ঠিক নয়।

উল্লেখ্য, এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। রীনার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রীনার সহকারী কিরণের সঙ্গে লিভ ইন শুরু করেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন আমির ও কিরণ। আজাদ নামে তাদের একটি পুত্র সন্তান আছে। রীনার সঙ্গে প্রথম সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তানের জনক হয়েছিলেন আমির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য