,

আবারও চালু হলো ইরানের সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

news-image

অনলাইন ডেস্ক : ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু হয়েছে। শনিবার ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদি এ তথ্য জানিয়েছেন। খবর-পার্সটুডের।

তিনি আরও বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কয়েক দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।

গত ২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে।
ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাকসহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য