,

দেশে করোনায় টানা সাত দিন শতাধিক মৃত্যু

news-image

অনলাইন প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা করোনার ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এছাড়াও করোনায় টানা সাত দিন শতাধিক ব্যক্তির প্রাণহানি দেখলো দেশবাসী। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ জুলাই করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই করোনায় ১৩২ জন মারা যান। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য