,

স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে স্বামী পলাতক, আটক ২

news-image

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটার উত্তর হাতেমপুর গ্রামে স্ত্রী ও ৯ মাসের কন্যা সন্তানকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে পালিয়েছে স্বামী। পাথরঘাটা থানার পুলিশ শনিবার (৩ জুলাই) সকালে ঘাতক স্বামী শাহীন মুন্সীর বাড়ির খালের পাড়ে মাটিচাপা দেয়া অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ও শাহীন মুন্সীর পরিবারের সূত্র থেকে জানা গেছে, শাহিন মুন্সী আর সুমাইয়ার সাথে প্রেমের সম্পর্ক থেকে ২ বছর পূর্বে তাদের বিবাহ হয়। প্রেমের সম্পর্ক চলাকালীন সুমাইয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শাহিন সম্পর্ক অস্বীকার করলে সুমাইয়া মামলা করলে শাহীন হাজতবাস করে। হাজত থেকে বের হয়ে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।

সুমাইয়ার বাবা রিপন মিয়া জানান, বিবাহের পর থেকেই সুমাইয়ার উপর শারীরিক নির্যাতন চলতে থাকে। গত ৩০ জুন মেয়েকে আনতে গিয়ে মেয়ে ও নাতি কাউকে বাড়িতে না পেয়ে থানায় অভিযোগ করেন। শনিবার সকালে পুলিশ ও গ্রামবাসী আমার মেয়ে সুমাইয়া (২১) ও ৯ মাস বয়সের নাতি সামিরার মৃতদেহ উদ্ধার করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, ধারণা করা হচ্ছে মা ও মেয়েকে আরও ২/১ দিন আগেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে শাহীনের মা ও মামাতো ভাই ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য