সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিমে ঘাম ঝরাচ্ছেন বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে বর্ষার। প্রথম ছবি দিয়েই তুমুল জনপ্রিয়তা। গত ১১ বছর ধরেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই চিত্রনায়িকা। শুধু তাই নয়, সংসার ও বাচ্চা সামলেও এখনো রয়েছেন আগের মতোই তারুণ্যদীপ্ত।

কীভাবে বর্ষা নিজের তারুণ্য এখনো ধরে রেখেছেন? ভক্তদের কাছে তা রীতিমতো রহস্যই বটে। তবে সেই রহস্যের কিছুটা কিনারা হয়তো করা গেল। বর্ষা জানালেন তিনি নিয়মিত জিমে ঘাম ঝরান আর স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন।

চিত্রনায়িকার জিম করার বেশ কয়েকটি ছবিও এসেছে। সেখানে দেখা গেল জিমে ঘাম ঝরাচ্ছেন বর্ষা। তিনি জানালেন নিজ বাসাতেই প্রতিদিন নিয়ম করে জিম করেন।

উল্লেখ্য, ত্রিদেশীয় একটি ছবিতে শিগগিরই দেখা যেতে পারে বর্ষাকে। এতে তার নায়ক থাকবেন অনন্ত জলিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার অভিনীত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। এ ছবিতে একেবারে ভিন্ন একটি চরিত্র ও গেটআপে উপস্থিত হবেন এই চিত্রনায়িকা। এর বাইরে সম্প্রতি তিনি ‘নেত্রী : দ্য লিডার’ছবির শুটিং করছেন। এ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিটির কিছু অংশের শুটিংও করে এসেছেন ভারত থেকে। এটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরাসহ তুরস্কের বেশ কজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন