,

মাদক নিয়ে মোটসাইকেলে আসার সময় আটক ৩, কারাদন্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মোটরসাইকেল করে মাদকদ্রব্য বহনের অভিযোগে তিন যুবককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেনন, মাসুদুর রহমান ওয়াসিম (৩৬), আকসার মিয়া (৩০) ও শিপন মিয়া (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায়। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম এ দন্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন জানায়, কঠোর লকডাউনে যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে দুপুরের দিকে তিতাস ব্রিজ এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই তিন যুবক একটি মটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। এসময় অভিযানে থাকা পুলিশ মটরসাইকেলটির গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করে অন্তর্বাস থেকে চার বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। ভ্রাম্যমান আদালত মাদক বহনের অভিযোগে এই তিন যুবককে তিন মাস করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। তাদের মোটর সাইকেলটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম বলেন, কঠোর লকডাউনে দায়িত্ব প্রতিপালন করতে উপজেলা প্রশাসন মাঠে থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য