,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার একদিনে আক্রান্ত ৭৭, মৃত্যু ৪

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ জন করোনায় আক্রান্তসহ মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় প্রথমবারের মতো এটাই করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু। নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- সদর উপজেলার ৪০ জন, আশুগঞ্জে ১৫ জন, কসবায় ৭ জন, সরাইলে ৬ জন, নবীনগরে ৩ জন, বিজয়নগরে ৩ জন, বাঞ্ছারামপুরে ২ জন ও নাসিরনগরে ১ জন। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত শনাক্ত হলেন ১৮৪ জন এবং জেলায় মোট শনাক্ত ৪ হাজার ২৯২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ৪ জন হলেন- সরাইলের ১ জন, কসবার ১ জন, নাসিরনগরের ১ জন ও নবীনগরের ১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৬৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নুতন করে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন রোগী।

এসব তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন চলছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সেইসাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন, সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। জেলার সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য