,

বিশ্বনাথে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা সদর, রামপাশা বাজার ও আমতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ দণ্ড দেয়া হয়। এসময় ৯ টি মামলায় ৯ জনের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৬ হাজার ৮শত টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় একটি মোটরসসাইকেলও জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ২ মামলায় ৭শত টাকা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৫ মামলায় ৩ হাজার ১শত টাকা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবির ২ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় জনসারণকে উদ্ধুদ্ধ করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, এতো বিধিনিষেধের পরও, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন কিছু মানুষ। অনেকে অহেতুক ঘুরতে বের হন যা কাম্য নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য