,

সিলেট বিভাগে করোনা শনাক্তের নতুন রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট : অতীতের সব রেকর্ড ভেঙে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো। আর গেল ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৩০২ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৫২ জন, হবিগঞ্জের ২৫ জন ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন। নতুন এই ৩০২ জনসহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩। এর দুই তৃতীয়াংশই সিলেট জেলার। সিলেটে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘণ্টায় সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৫ জন। এর মধ্যে ৮২ জন সিলেটের, ২১ জন মৌলভীবাজারের ও ২ জন সুনামগঞ্জের। আর সবমিলিয়ে বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৭৭। এরমধ্যে সিলেটে ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন।

সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় যে দুইজন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। আর শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯৩ জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারে করোনায় ৩৫ জন মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের