,

তোমার মুখটা যদি দেখি একবার

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না৷ তার ভীষণ মন খারাপ। কোনো একজনের মুখ দেখতে খুব ইচ্ছে করছে তার! এ নিয়ে বিরহের সাগরে ভাসছেন তিনি। আর তাই জনপ্রিয় একটি গানের মাঝের দুটি চরণ তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে। লিখেছেন, ‘চাইনা কিছুই তো জীবনে আর/ তোমার মুখটা যদি দেখি একবার’।

গানের কথাগুলো নেওয়া হয়েছে প্রায়ত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ গান থেকে। গানটি ছিল ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায়।

এদিকে, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মাহির দ্বিতীয় বিয়ের। গুঞ্জনের সূত্রপাত মাহির একটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। যদিও বিয়ের খবরটি মিথ‌্যা বলে দাবি করেছেন তিনি।

বিষয়টি অস্বীকার করে মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি ভুয়া। রাকিব আমার জাস্ট ফ্রেন্ড।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য