,

৪৩ বার করোনা পজিটিভ

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস পরীক্ষায় টানা ৪৩ বার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা ১০ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থাকতে হয়েছে ওই ব্যক্তিকে। হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি করতে করতে অবশেষে সম্প্রতি ব্রিটেনের ওই ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। টানা এতদিন করোনা আক্রান্ত থাকার

অভিজ্ঞতা আর কারও হয়েছে কিনা, সেটি জানা না গেলেও এমনটি সত্যিই কষ্টকর বিষয়।

ইংল্যান্ডের ব্রিস্টলের ৭২ বছর বয়সী ডেভ স্মিথ গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেভ বলেন, একসময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

যতবারই ডেভের করোনা পরীক্ষা করা হয়েছে, ততবারই তার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা ১০ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন, তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এড মোরান জানান, ডেভের শরীরে করোনা ভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষ পর্যন্ত ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য