,

ফের শুরু সুরক্ষা অ্যাপে নিবন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকা নিয়ে সংকট তৈরি হওয়ার পর প্রায় দুইমস বন্ধ ছিল সুরক্ষা অ্যাপ। টিকা সংকট কেটে যাওয়ায় আবারো চালু হয়েছে সুরক্ষা অ্যাপে করোনা টিকার নিবন্ধন। সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপ থেকে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরাই শুধু এ নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশে আবারও করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে।শের বিভিন্ন কেন্দ্রে চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা এবং শুধুমাত্র রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

ফাইজারের টিকা সীমিত সংখ্যক থাকায় আপাতত ঢাকার সাতটি কেন্দ্র থেকে টিকাটির প্রথম ডোজ দেয়া হচ্ছে। কেন্দ্রগুলো হল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এছাড়া সিনোফার্মের টিকা সারাদেশের ৪০টি কেন্দ্রে থেকে দেয়া হবে। এর মধ্যে রয়েছে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালসহ, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এসব কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নিবন্ধন পাওয়া ব্যক্তিরা প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবারের মধ্যে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ। একই সময়ে চীন থেকেও আরো আসবে সিনোফার্মের ২০ লাখ টিকা। এরই মধ্যে দেশে মজুদ আছে সিনোফার্ম ও ফাইজারের ১২ লাখ ডোজ।

টিকার সরবরাহ নিশ্চিত হওয়ায় আবারও চালু হয়েছে টিকার নিবন্ধন। আগের মতোই সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে করা যাবে আবেদন। তবে মজুদ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা। এছাড়াও টিকা পাবেন আগে নিবন্ধিত ১৪ লাখ মানুষ।

সুরক্ষ্যা অ্যাপে নিবন্ধনের জন্য ক্লিক করুন- https://surokkha.gov.bd

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের