,

তবে কি নুসরাতকে ঘিরে বিবাদ? যশ বললেন, ‘পরিবারের কুলাঙ্গার আমি…’

news-image

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে আলোচনা ও সমালোচনা যেন থামছেই না। এখনো অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে মুখ খোলেননি নুসরাত বা যশ। কিন্তু দু’য়ে দু’য়ে চার করে নিতে সময় নিচ্ছেন না নেটিজেনরা। এর মধ্যে নতুন করে বোমা ফাটালেন যশ। এই নায়কের ইনস্টাগ্রাম স্টোরি ও স্ট্যাটাসে সেই দ্বন্দ্বের আভাস মিলেছে।

তবে কি নুসরাতকে ঘিরে মা ও বাবার সঙ্গে কোনও বিবাদে জড়িয়েছেন যশ? বুধবার বিকেলে ইনস্টাগ্রামের দেওয়ালে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন যশ। সঙ্গে অভিনেতা লেখেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারে যারা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তারা কিন্তু ততটা ধোওয়া তুলসী পাতা নন।’

যদিও পরিবারের সঙ্গে যশের এই বিবাদের জল্পনা উস্কে দিয়েছে এদিন দুপুরের যশের একটি ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যশ। অভিনেতা লিখেছেন, ‘পরিবার হল আমাদের সকলের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান, কিন্তু কখনও কখনও এটাই সেই জায়গাতেও পরিণত হয় যা আমাদের সবচেয়ে বেশি মনকষ্ট দেয়’।
যশের এই স্টোরি দেখে অনেকের মনেই প্রশ্ন, পরিবারের কোন মানুষের কাছ থেকে পাওয়া আঘাতের জেরে মনকষ্টে ভুগছেন যশ? তবে কি নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ককে ঘিরে পরিবারের সঙ্গে মনোমালিন্যে জড়িয়েছেন যশ? অপর এক ইনস্টা স্টোরিতে যশের বার্তা- ‘আমি তারই প্রতি অনুগত, যে আমার অনুগত।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের