,

কতটা যন্ত্রণা, কয়েক দিনে বুঝতে পেরেছি : মিমি

news-image

অনলাইন ডেস্ক: নিয়েছিলেন করোনার ভুয়া টিকা। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তার অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিমির অনুরাগীরা। তবে এখন মিমি আগের থেকে সুস্থ। চিকিৎসকের কথামতো ওষুধপত্রও খেয়েছেন তিনি। অনুরাগীদের দুশ্চিন্তা দূর করতে এবার পোস্টে লিখলেন, ‘নিজের পায়ে দাঁড়াতে পারছি!’, সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে তার সুস্থ থাকার কথা জানিয়ে দিলেন মিমি। সঙ্গে পোস্ট করলেন একগোছা ফুলের ছবি!

এই পোস্টে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা কয়েকদিন ধরে বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার খবর নিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, ওষুধ চলছে। খুব দ্রুত গলব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাব।’ মিমি মজা করে গলব্লাডারের সমস্যাকে মিস্টার গলব্লাডারও বলেছেন।

বেশ কয়েকদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন মিমি। সঙ্গে ছিল লিভারের সমস্যাও। ওষুধ চলছিল তার। নতুন বিপত্তি ঘটে ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন মিমি।
মিমি আগেই জানিয়ে ছিলেন, ‘ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন বলে একটি অ্যান্টিবায়োটিক, যা কি না মূত্র সংক্রমণ ও পেটে ব্যথার জন্য দেওয়া হয়। আমার যেহেতু লিভারের সমস্যা রয়েছে আগে থেকে তাই চিকিৎসকরা একটু চিন্তায় ছিলেন। লিভারের কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্যই ওষুধ দিয়েছেন চিকিৎসকরা’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য