,

পাকিস্তান যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না।

বুধবার দেশটির অতীত সরকারগুলোর সমালোচনা করে ইমরান খান আরও বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে। কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না।

আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউজ তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।
এর আগে তিনি বলেছেন, আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে তার দেশ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু আমেরিকা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজি হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য