,

দুই দফা নিবন্ধনের পর টিকা পাবে প্রবাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবাসী কর্মীদের দুই দফা নিবন্ধন কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, অভিবাসী কর্মীদের ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর আমাদের ভ্যাকসিন কার্যক্রমে আসতে হবে।

শামসুল হক বলেন, জনশক্তি উন্নয়ন ব্যুরো প্রবাসী কর্মীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপের পাশাপাশি প্রতিটি জেলায় জনশক্তি উন্নয়ন ব্যুরোর অফিস থেকে অভিবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

জনশক্তি উন্নয়ন ব্যুরো রেজিস্ট্রেশন করার পরে অভিবাসী কর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া ভ্যাকসিন কার্ড ছাড়া কেন্দ্রে গেলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না।

প্রতিটি জেলার জনশক্তি উন্নয়ন ব্যুরোর অফিস আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও খোলা থাকবে। সপ্তাহের অন্যান্য দিনেও খোলা থাকবে।

ইতোমধ্যে দুই লাখ প্রবাসীর তালিকা পেয়েছেন জানিয়ে শামসুল হক বলেন, রবিবারের মধ্যে সেই তালিকা যাচাই শেষ হবে। সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে তারা টিকা নিতে পারবেন।

এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসীদের জন্য ফাইজারের টিকা উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

এ সময় অব্যবস্থাপনার অভিযোগে টিকা নিতে আসা প্রবাসীদের তোপের মুখে পড়েন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য