,

এখন অনেকটাই নিয়ন্ত্রণে জঙ্গিবাদ : সিটিটিসি প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বড় ধরনের হামলা চালানোর কোনো সক্ষমতা নেই জঙ্গি সংগঠনগুলোর। দেশের বাইরে থেকে দুইজন জঙ্গি সদস্য দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

হলি হার্টিজানে জঙ্গি হামলার ৫ বছর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিটিটিসি ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত রায় দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ ও উপ-কমিশনার আব্দুল মান্নান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য