,

রংপুর নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর সাতগাড়া খলিফাপাড়ায় নির্মাণাধীন একটি ৮ তলা ভবন থেকে পড়ে হরিদাস চন্দ্র (৩২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বুধবার দুপুরে নগরীর সাতগাড়া মাদরাসার পার্শ্ববতী খলিফাপাড়া এলাকায় নির্মাণকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার এলাকার ভবেশ চন্দ্র দাসের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জানায়, মোহনা হাউজিং অ্যাপার্টমেন্টের ৮ তলা ভবনের ওপর কাজ সময় হরিদাস চন্দ্র সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ, নির্মাণকাজ চালু করার পর থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ। তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য