,

কানাডায় তীব্র দাবদাহে ৬৯ জনের মৃত্যু

news-image

কানাডার ভ্যানকুভারে তীব্র তাপদাহে ৬৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ওই ৬৯ জনের মৃত্যু হয়। নিহতদের বেশির ভাগই বয়োজ্যেষ্ঠ বলে জানা গেছে। কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে রেকর্ড মাত্রায় দাবদাহ চলছে।মঙ্গলবার (২৯ জুন) দেশটির পুলিশ বিভাগের বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

পুলিশের তথ্য মতে, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের ভ্যানকুভারের বার্নাবি ও সারে শহরতলীতেই বেশি মানুষ মারা গেছেন। এদের বেশির ভাগই বয়স্ক।টানা তৃতীয় দিনের মতো কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার লায়টনে ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ওরেগন অঙ্গরাজ্যে ১৯৪০ সাল থেকে তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত কয়েকদিনে।

গত রোববার অরেগনের পোর্টল্যান্ডে ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটনের সিয়াটলে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিদ্যুতের তার গলে যাওয়ার মতো তাপ দেখা দেওয়ায় পোর্টল্যান্ড স্ট্রিট কার সেবা বন্ধ করে দেওয়া হয়।

ভ্যানকুভারের বার্নাবি অঞ্চলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাইক কালাঞ্জ বলেন, সবাই প্রতিবেশী ও পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখুন। এছাড়া বয়স্কদের যত্ন নিন। আর যারা শারীরিকভাবে দুর্বল, তাদের জন্য এ আবহাওয়া ভয়ানক। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য