,

সড়কে দাপট দেখাচ্ছে রিকশা, বারিধারা-শান্তিনগর আপ-ডাউন ৬০০!

news-image

অনলাইন প্রতিবেদক : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া বন্ধ রয়েছে সব গণপরিবহন। সড়কে চলছে ব্যক্তিমালিকাধীন প্রাইভেট কার, রিকশা, মোটরসাইকেল। যারা বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছেন তারা পড়ছেন বিপাকে। গণপরিবহন না থাকায় ভরসার বাহন হয়ে পড়েছে রিকশা। কেউ কেউ ভ্যানেও যাতায়াত করছেন।

পর্যাপ্ত পরিবহন না থাকায় রাজধানীর বারিধারা, বাড্ডা, রামপুরা, মৌচাক, মিরপুর, খিলক্ষেত সড়কের মোড়ে মোড়ে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন না থাকায় সুবিধা বুঝে ভাড়া বাড়িয়েছেন রিকশাচালকরা। নিষেধাজ্ঞা থাকলেও ভাড়ায় মোটসাইকেলেও উঠছেন যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে ভাড়া বাড়িয়েছেন তারাও।

অল্প দূরত্বেও দ্বিগুণ, তিনগুণ ভাড়া হাঁকাচ্ছেন রিকশা ও মোটরসাইকেল চালকরা। রাজধানীর বারিধারার বাসিন্দা মৌসুমি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জরুরি প্রয়োজনে শান্তিনগর যাবো। রাস্তায় কোনো গাড়ি নেই। রিকশা ও মোটরসাইকেল চালকরা যে ভাড়া চাচ্ছেন তাতে যেন আকাশ থেকে পড়লাম। ভাড়া চাচ্ছেন ৩০০-৪০০ টাকা করে। আর আপডাউন ৬০০ টাকা!
এদিকে, আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা থাকবে। মোতায়েন থাকবে সেনাবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য