,

পদ্মায় ধরা পড়ল বিশাল পাঙ্গাশ

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২১ কেজি।

বুধবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলে ওমর হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে পাড়ে আনলে এক নজর দেখতে ভীড় করে স্থানীয় এলাকাবাসী। পরে জেলে ওমর হলদার স্থানীয় আড়তে নিয়ে আসে মাছটিকে বিক্রির জন্য।

দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্ত্বাধিকার চান্দু মোল্লা জানায়, ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন ওমর হলদার। এ সময় তার জালে এই পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। মাছ ব্যবসায়ী কেসমত মোল্লার আড়তে নিয়ে এলে ডাকের মাধ্যমে ১২শ ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।

পরে মাছটিকে ১৩‘শ টাকা কেজি দরে বিক্রি করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য