,

এবার হাট মাতাবে ৪২ মণের ‘সুলতান’

news-image

নিউজ ডেস্ক : নামের মধ্যেই রাজকীয়ভাব। তার নাম ‌‘সুলতান’। ওজন তার ৪২ মণ (১৬৮০ কেজি)। আসন্ন ঈদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত কারা হয়েছে সুলতানকে। খবর বাসসের

ষাঁড়টির মালিক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও এলাকার পল্লী চিকিৎসক ও খামারি রুহুল আমিন জানান, সুলতানের বয়স ৩ বছর। এখন পর্যন্ত শেরপুর জেলার সর্বোচ্চ ওজনের ষাঁড় এটি। খড় ও ঘাস বাদেই তাকে খৈল ভুসি, ভাতের মাড়, খুদিসহ অন্তত ১০ কেজি খাবার দিতে হয় প্রতিদিন। গোসল দিতে হয় দিনে একাধিকবার। চলাফেরা করতে ৬ জনের সহযোগিতা লাগে সুলতানের। তাকে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক মানুষের।

এদিকে করোনায় হাটে নিয়ে সুলতানকে বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রুহুল আমিন। তিনি বলেন, এত বড় ষাঁড় ট্রাক বা কোনো যানবাহনে নেওয়াও কঠিন। করোনার কারণে হাটে তোলা না গেলে বেশ বিপদে পড়ে যাব। তাই স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা যদি অনলাইনে সুলতানকে বিক্রির বিষয়ে সহযোগিতা করতেন, আমি বেশ উপকৃত হতাম।

এদিকে জেলার খামিদের জন্য দ্রুত অনলাইনে গরু কেনাবেচার প্ল্যাটফরম শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই। তিনি বলেন, গত বছরের মতো এবারও জেলাভিত্তিক অনলাইন কোরবানির হাট নামের একটি ফেসবুক পেজ আমরা প্রস্তুত করছি। এ পেজের মাধ্যমে খামারিরা তাদের প্রস্তুত করা পশু সহজেই বিক্রি করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা