,

বিস্ফোরিত ভবনেই ছিল নিরাপত্তাকর্মীর মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : মগবাজারের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ভবনটির নিরাপত্তাকর্মী মো. হারুনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তিনি ওই ঘটরার পর থেকে নিখোঁজ ছিলেন।

বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আজ উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ভবনটির নিচতলায় সিঁড়ির কাছে একটি ছোট কক্ষে তার লাশ দেখতে পান তারা। বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, আজ উদ্ধার মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। তিনি বিস্ফোরণের সময় থেকেই নিখোঁজ ছিলেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আজ উদ্ধার মরদেহসহ এ ঘটনায় মৃত্যু বেড়ে ৮ জন হলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য