,

স্টারের নাম ভাঙিয়ে প্রচার বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি কিংবা চলচ্চিত্র, দুই পর্দারই অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গেল কয়েক বছর ধরেই তিনি তার অভিনয়ের জাদুতে দর্শক মাতিয়ে রেখেছেন। প্রায় সারাবছরই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি, যেখানে তিনি তুলে ধরেছেন নাটক, সিনেমার মালিকানা প্রসঙ্গ। সেইসাথে বলতে চেয়েছেন, একটি প্রোডাকশন আসলে কার?

তিনি লিখেন, একটা সময় পর্দায় লেখা হতো…সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ বা হুমায়ুন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ বা মামুনুর রশীদের নাটক বা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ বা সালাউদ্দিন লাভলু’র নাটক..ব্লা ব্লা ব্লা…..

এরকম মেনে নিতে আপত্তি নেই। কারণ যার লেখা, তারই ডিরেকশান হলে এটা লেখা যায়। কিন্তু ইদানীং দেখি,দেশী বা বিদেশী ওটিটি প্লাটফর্ম গুলোতে শিল্পীর নামে লেখা হয়, অমুকের নাটক বা ওয়েব সিরিজ…

যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশী চেনেন, সেই ব্যবসায়িক সুযোগ টা নেবার জন্য এরকম লেখা হচ্ছে।

তিনি আরও লিখেন, এবার বলুন তো,একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের….

প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেয়া যায়। যেমন গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’।

আমি বলবো, এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকী’র বা হৈ চৈ এর। আমি এতে অভিনয় করেছি মাত্র। লিখলে এটুকুই লিখবেন, চঞ্চল চৌধুরী অভিনীত ’তাকদীর’।

আর স্ক্রীপ্ট রাইটারদের কথা কি বলবো ?? তারা তো সর্বদাই অবহেলিত।

যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বেচা বন্ধ হোক। স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক।

নাটক বা সিনেমা টিম ওয়ার্ক। এটা মনে রাখলেই চলবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য