,

আমার তুলনায় ঐশ্বরিয়া বেশি টাকা পেত : অভিষেক

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের তারকা দম্পতিদের নিয়ে আগ্রহের শেষ নেই। এই তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বাস্তবের এই জুটি একসঙ্গ নয়টি ছবিতে অভিনয় করেছেন। এর বেশির ভাগ ছবিতে ঐশ্বরিয়া রাই বেশি পারিশ্রমিক পেয়েছেন অভিষেকের চেয়ে।

এ নিয়ে ২০১৮ সালে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে করা নয়টি সিনেমার আটটিতেই তার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন অভিষেক।’ মূলত বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা এমনটা জানান।

অনেক আগে থেকেই বলিউডে বহু বছর ধরেই আওয়াজ উঠেছে যে সমান পরিশ্রম করা সত্ত্বেও ছবিতে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেকটাই বেশি টাকা পান। সেই অভিনেতা যদি পরবর্তী সময় তারকার পর্যাতেও উন্নীত হন, তারপরেও নাকি ছবিটা একই থাকে। অর্থাৎ একটি বড় বাজেটের ছবিতে একজন নায়ক যে পারিশ্রমিক পান, সেই একই ছবির নায়িকা তার তুলনায় অনেকটাই কম পারিশ্রমিক পান।
এ নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন। তবে অনেক জনপ্রিয় নায়কদের মুখে কিন্তু শোনা গেছে পুরোপুরি ভিন্ন কথা। যেমনটা অভিষেক জানিয়েছিলেন তার স্ত্রী আর তার পারিশ্রমিক নিয়ে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে সিনে-অঙ্গনে অভিষেক হয় ঐশ্বরিয়ার। আর এর তিন বছর পর ২০০০ সালে জে পি দত্তের ‘রিফুজি’ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন অভিষেক। ২০০৭ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য