,

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষে আহত ১৫

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁসের বাচ্চা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন গ্রামের মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, শিপন (৩০), জাহাঙ্গীর (৩৫), জাহাঙ্গীর (৩২), হুমায়ুন (৪০), তাছলিমা (৩২), মোছা. তারিন (২৯), সজিব (১৮), জসিম উদ্দিন (২৫), সোলায়মান (৬৫), রিমা আক্তার(১৪), আক্তার (৩৫), খোকন মিয়া (৩০), ইয়াসমিন (৩০), মুখলেস মিয়া (৪৫), বড় আবু (৩৩)। গুরুতর আহত অবস্থায় তাছলিমা, জাহাঙ্গীর ও শিপনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাছাড়া অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
হাসপাতাল ও আহতদের সূত্রে জানা যায়, মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হারিজ মিয়ার ছেলে রুবেল একই এলাকার মৃত আহমদের ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে হাঁসের বাচ্চা নিয়ে যায়। হাঁসের বাচ্চা নেওয়ার সময় রুবেলকে বাধা দিলে হারিজ মেম্বারের ছেলে ও মেয়েরা জাহাঙ্গীরের উপর হামলা করে। জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে আরও ১৪ জন আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মজলিশপুর এলাকায় তুচ্ছ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য