,

চীনে পান্ডা আকৃতির বিমানবন্দর চালু

news-image

অনলাইন ডেস্ক : চীনে অতি প্রতীক্ষিত চেংদু তিয়ানফু আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হলো। অতিকায় পান্ডা আকৃতি এই বিমানবন্দরকে বলা হচ্ছে, দেশটির দক্ষিণ-পশ্চিমে ভ্রমণকারীদের নতুন গেটওয়ে।

সিএনএন জানায়, বেইজিং-এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিচুয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের মাধ্যমে রবিবার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।

এর মাধ্যমে সাংহাই ও বেজিং-এর পর সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু পেল দুটি আন্তর্জাতিক বিমানবন্দর।

১০০০ কোটি ডলারের বেশি খরচে নির্মিত বিমানবন্দরটি বছরে ৬ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে বলে জানা গেছে।

সব মিলিয়ে ৭ লাখ ১০ হাজার বর্গমিটার আয়তনের এ এয়ারপোর্টে রয়েছে তিনটি রানওয়ে ও দুটি টার্মিনাল।

সিচুয়ান প্রদেশ পান্ডার পাশাপাশি মুখরোচক খাবার ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে পর্যটকবহুল চীনা অঞ্চলের অন্যতম এ প্রদেশ।

করোনার নিষেধাজ্ঞার কারণে চীনে বিদেশি ভ্রমণকারী নেই বললেই চলে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, ২০১৯ সালের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই সময়ে চীনে আভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী বেড়েছে ৬.৮ শতাংশ।

নতুন এ বিমানবন্দর নির্মাণে প্রথম পর্বে সময় লাগে পাঁচ বছর। এর বিভিন্ন পর্যায়ে যোগ করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি। থাকছে ফ্যাসিয়াল রিকগনেশন সফটওয়ার, স্মার্ট সিকিউরিটি সিস্টেন, সেলফ-বোর্ডিং গেট থেকে আই রোবোটসহ নানান কারিগরি।

যোগাযোগের ক্ষেত্রে চীনের সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে। ২০৩৫ সালের মধ্যে ৪০০টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা দেশটির। বর্তমানে এ সংখ্যা ২৪১।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য