,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশু,বিল থেকে মরদেহ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত দুই শিশু হলেন, মো: হোসাইন(০৭) ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মোরসালিন (০৬) একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, গতকাল সোমবার (২৮ জুন) সকালে  হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি। শিশুদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি  সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সকালে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানা ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য