,

সেনাপ্রধানের সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধান বাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎ করার জন্য ভারতের বিমানবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান বাংলাদেশের সেনাপ্রধান। তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে ভারতের বিমানবাহিনীর দুই সদস্যের প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ জুন ঢাকায় আসে। সফর শেষে আজ মঙ্গলবার দলটির ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। আইএসপিআর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য