,

রোগী এভাবে বাড়লে খালি শয্যা পূর্ণ হয়ে যাবে: স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের উচ্চ হারে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও করোনা–বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রোবেদ আমিন। তিনি বলেছেন, ‘এখন ঢাকা ছাড়া দেশের অন্যান্য জায়গায় কোভিড রোগীর জন্য ১২ হাজার ৬০০ শয্যা আছে। এর মধ্যে ৭ হাজার ২০০ শয্যা খালি আছে। কিন্তু এখন যেভাবে প্রতিদিন ২১ থেকে ২৩ শতাংশ হারে রোগী শনাক্ত হচ্ছে, অচিরেই এসব শয্যা খালি দেখতে পাব না।’

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রোবেদ আমিন। তিনি বলেন, মে মাসজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪১ হাজার ৪০৮। সেটি জুন মাসের ২৭ তারিখে হয়ছে ৮৭ হাজার ৮৬৬ জন। এখনো কয়েক দিন বাকি আছে। এর সংখ্যা আরও যে বাড়বে, তা বলা বাহুল্য।

দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর পরদিন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ ব্রিফিংয়ে রোবেদ আমিন বলেন, করোনার ডেলটা ধরনটি অনেক বেশি সংক্রমিত হচ্ছে। ঢাকা শহরে ৫ হাজার ৮৮০টি শয্যা আছে। এর মধ্যে হাজার তিনেক শয্যা খালি আছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে দ্রুতগতিতে এটি পূর্ণ হয়ে যাবে।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, সরকারি ও বেসরকারি উভয় স্থানেরই আইসিইউ শয্যা পূর্ণ হয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের