,

মেসির রেকর্ড ছোঁয়ার ম্যাচ দেখা যাবে যেভাবে

news-image

স্পোর্টস ডেস্ক :কোপা আমেরিকায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায়।

প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে আগেই শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতা থেকে এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে বলিভিয়ার। তাই নিয়ম রক্ষার ম্যাচে নাও খেলতে পারেন লিওনেল মেসি বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন শুরু থেকেই এই ম্যাচে খেলবেন মেসি।বলিভিয়ার বিপক্ষে মাঠে নামলেই আরও একটি পালক যুক্ত হবে রেকর্ডের মুকুটে।

স্বদেশের হাভিয়ের মাসচেরানোকে পেছনে ফেলে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৪৮ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ফুটবলের যাদুকর মেসি।আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচটি অ্যারিনা পান্টানালে বসতে চলেছে। ব্রাজিলের কুইয়াবে শহরের এই মাঠ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন-টুতে।

এই ম্যাচের একাদশ আগেই জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ স্কালোনি।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ

গোলরক্ষক: ফ্রাংকো আরমানি/ ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/ মিডফিল্ডার: মার্কোস আকুনা, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল পালাসিওস, আলেজান্দ্রো গোমেজ/ ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া, সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ