বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২৮ জুন) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়। যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু এক দশমিক দুই বছর বেড়েছে। যা পুরুষের ক্ষেত্রে দশমিক নয় বছর ও নারীদের ক্ষেত্রে এক দশমিক ছয় বছর বেড়েছে।

জরিপে দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮ দশমিক ৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা