,

স্টিয়ারিং হাতেই আবুল কাসেমের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর আগে ১১ লাখ টাকা লোন করে আজমেরী পরিবহনের একটি বাস কেনেন আবুল কাসেম (৪৫)। এর আগে অন্যের বাস চালাতেন। ২৫ বছর ধরে বাস চালিয়েছেন আবুল কাসেম। স্টিয়ারিং হাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই ছিল তাঁর কাজ। মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে সেই স্টিয়ারিং হাতেই চলে গেলেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজারে শরমা হাউসে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আবুল কাসেম তাঁদের একজন।

আবুল কাসেমের স্ত্রী সোহাগী বেগম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে স্বজনদের সঙ্গে স্বামীর লাশের অপেক্ষা করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার ১০ মিনিট আগে আমারে ফোন দিয়া কয়, মগবাজার জ্যামে আছি, পরে ফোন দেই। এরপরই টিভিতে এই অবস্থা দেখি। দেখি, একটা গাড়ি পুইড়া শেষ। গাড়ি দেইখাই বুঝছি।’

এরপর স্বামীকে ফোন দিতে থাকেন, ফোন আর যায় না। পরিচিত ব্যক্তিদের ফোন দিয়ে জানতে পারেন স্বামীর গাড়িই সেটা এবং নম্বর মিলিয়ে দেখে নিশ্চিত হন।

গাজীপুরে পরিবার নিয়ে থাকতেন আবুল কাসেম। আট বছরের এক মেয়ে আর স্ত্রী নিয়েই সংসার। কাসেমের স্ত্রীর ভাই মনিরুল সরদার প্রথম আলোকে বলেন, ‘লোন করে করোনার আগে ১১ লাখ টাকা দিয়ে বাস কেনে। নিজেই তা চালাইতো। ভালো মানুষ ছিল। কোনো দুর্ঘটনা ঘটে নাই। লোনের এখনো ৭ লাখ টাকা বাকি। বোনের সুখের সংসারটা গেল।’

আবুল কাসেম ঘটনাস্থলে, নাকি হাসপাতালে আনার পর মারা গেছেন, তা নিশ্চিত হতে পারছেন না স্বজনেরা। তবে রাতে তাঁরা হাসপাতালে এসে জীবিত পাননি। বাসের চালকের সহকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য