,

সাতক্ষীরায় করোনা পজিটিভ ও উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৪

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬৫ শতাংশ। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৩ হাজার ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩২৮ জন।
এদিকে জেলা প্রশাসনের ঘোষণা করা ৫ জুন থেকে চলমান লকডাউন চতুর্থ দফায় আরও একসপ্তাহ বাড়িয়ে ১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কঠোর বিধি-নিষেধের মধ্যদিয়ে লকডাউন চলছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১