,

কুয়াকাটায় ধসে পড়ল ২ কোটি টাকার নির্মাণাধীন ব্রিজ

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কের দোবাসীপাড়া খালের ওপর নির্মাণাধীন ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ ব্রিজটি রোববার সকালে ধসে পড়েছে।

জানা গেছে, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি বাস্তবায়নের জন্য কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ সোহেল অ্যান্ড দ্বীপ এন্টারপ্রাইজ। বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে এর ব্যয় ধরা হয় ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা। ২০২০ সাল থেকে ব্রিজটি নির্মাণ কাজ চলছিল। সেতুর প্রায় ৮০ ভাগ কাজ শেষ পর্যায়ে ছিল। ২৬ জুন এর কাজ শেষ হওয়ার কথা ছিল বলে কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি নির্মাণ কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী, সিমেন্ট কম ব্যবহারসহ ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠে। বিভিন্ন সময়ে স্থানীয়রা প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে এ বিষয়ে জানালেও তারা এতে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে।

কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান জানান, তিনি গত ২১ জুন কুয়াকাটা পৌরসভায় যোগদান করেছেন। সেতুর নির্মাণ কাজের বিষয়ে তার কিছুই জানা নেই। কি কারণে সেতুটি ভেঙে পড়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

প্রকল্প প্রকৌশলী মো. বুজলুর রহমান বলেন, এ ব্রিজটির কাজ ডিজাইন অনুযায়ী চলছিল। কি কারণে ভেঙে গেছে তা আমার জানা নাই। এ বিষয়টি পৌরসভা বলতে পারবে।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণকাজ চলমান ছিল। নির্মাণকাজ শেষ হবার আগেই কেন ভেঙে পড়েছে তা বলতে পারবেন এ প্রকল্পের প্রকৌশলীরা। তাদেরকে এ বিষয়ে জবাবদিহির জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য