,

৪১ বছর জঙ্গলে কাটে বাস্তবের টারজানের!

news-image

অনলাইন ডেস্ক : টারজান বললে এমন এক মানবের ছবি চোখের সামনে ভেসে ওঠে যিনি অনায়াসে বাস করতে পারে গভীর জঙ্গলে। সেখানে পশু-পাখির সঙ্গে তার সখ্য; গাছগাছালির ফলমুল আহার। মানুষ ও সভ্যতা থেকে তিনি থাকে দূরে। তাই টারজান নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাকে ঘিরে হয়েছে অনেক সিনেমা, নাটক। কিন্তু বাস্তবে কি টারজানের কোনো অস্তিত্ব আছে, এ প্রশ্ন অনেকের? কারণ, দূর্গম বনে জন্তু-জানোয়ার, সাপকূপের সঙ্গে একা বসবাস প্রায় অসম্ভব।

কিন্তু এ অসাধ্যকে সাধন করেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। ৪১ বছর গভীর জঙ্গলে একা কাটিয়েছেন হু ভ্যান ল্যাং। তিনি যেনো বাস্তবের টারজান! ভিয়েতনামে এখন তাকে নিয়ে চলছে নানা আলোচনা। ১৯৭২ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় শিশু হু ভ্যান ল্যাং জঙ্গলে হারিয়ে যান। টানা ৪১ বছর জঙ্গল থেকে বের হননি তিনি। বোধ হওয়ার পর থেকে মানব সভ্যতা থেকে দূরে থেকেছেন।

পরে ২০১৩ সালে ল্যাংকে উদ্ধার করে স্থানীয় একটি গ্রামে আনা হয়। তারপর থেকে ক্রমে স্বাভাবিক জীবনের সঙ্গে পরিচয় ঘটতে থাকে ল্যাংয়ের। ক্রমে স্বাভাবিক হয়ে উঠছেন তিনি। এত দিন পর প্রকাশ্যে এসেছে তার গল্পটি।

প্রসঙ্গত, ভিয়েতনাম যুদ্ধে ল্যাংয়ের মা ও এক ভাই মারা যান। সূত্র: টাইমস নাও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য