,

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেছেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ প্রায় ৩০জন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি যে এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি থেকে হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যদিও তারা এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে পারেন নি। তবে বিস্ফোরণটি বড় ধরনের বলে মনে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে উঠে। জানালার কাঁচ ভেঙে বৃষ্টির মতো নিচে পড়ছিল। এতে পথচারীরা আহত হন। কেউ কেউ বলছিলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বা ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য