,

স্বাস্থ্যবিধি ভেঙে বিয়ের অনুষ্ঠান, তিন হোটেলকে জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন স্বাস্থ্যবিধি ভেঙে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় সিলেটে তিনটি পার্টি সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে নগরীর সোবহানীঘাটের হোটেল ভ্যালি গার্ডেন, উপশহরের বে-লিফ রেস্টুরেন্ট ও জিন্দাবাজারের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড করে। এর আগে গত শুক্রবার আরও তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি-নিষেধ অমান্য করে রবিবার নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ আরবি কমপ্লেক্সের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট ও উপশহরের বে-লিফ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনে আয়োজন করা হয় একটি সামাজিক অনুষ্ঠানের। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় গ্র্যান্ড বাফেট ও বে-লিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে এবং ভ্যালি গার্ডেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য