,

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন সেরেনা

news-image

অনলাইন ডেস্ক : টোকিও অলিম্পিক শুরুর আগেই টেনিস ভক্তদের জন্য বড় ধাক্কা। রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েমদের পথ অনুসরণ করে প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগেই টেনিস তারকা সেরেনা উইলিয়ামস জানিয়ে দিলেন, আসন্ন অলিম্পিকে তিনি খেলবেন না।

রবিবার প্রি-উইম্বলডন সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন মার্কিন এই খেলোয়াড়। তবে কী কারণে তিনি এই প্রতিযোগিতায় অংশ নেবেন না, সে ব্যাপারে কিছু জানাতে চাননি।

২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা উইলিয়ামস আমেরিকার হয়ে অলিম্পিকে মোট চারটি স্বর্ণপদক জিতেছেন। ২০০০ সালের সিডনি অলিম্পিক এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে ডাবলসে বোন ভেনাস উইলিয়ামসকে সঙ্গে নিয়ে সোনার পদক জেতেন।
এছাড়া ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সিঙ্গলস এবং ডাবলস দুই বিভাগেই সোনা জিতেছিলেন। কিন্তু এবারে আর তিনি টোকিও অলিম্পিকে অংশ নেবেন না। উইম্বলডনের আগে সাংবাদিক সম্মেলনে এসে তিনি পরিষ্কার বলেন, আমার নাম অলিম্পিকের তালিকায় নেই। সেকারণে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। যদি আমার নাম থাকতও, তাহলেও অংশগ্রহণ করতাম না।

সেইসঙ্গে তিনি আরও বলেন, টোকিও অলিম্পিকে আমার না খেলার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। আজ সেগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। অন্য কোনোদিন সেগুলো নিয়ে না হয় আলোচনা করা যাবে। দুঃখিত।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের