,

চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন নূরে আলম সিদ্দিকী

news-image

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সভাপতি, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকী ব্যাংককে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আগামীকাল দেশে ফিরছেন।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দেয়। মার্চ থেকে সেগুলো বাড়তে থাকে। এপ্রিলের প্রথম সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটে। দেশে নানাবিধ পরীক্ষানিরীক্ষার পর গত ৮ এপ্রিল একটি চার্টার্ড বিমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
সেখানে ফুসফুস ও হৃদযন্ত্রের বেশকিছু জটিলতা ধরা পড়ে। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আগামীকাল সন্ধ্যায় তিনি একটি চার্টার্ড বিমানে দেশে ফিরছেন।

ব্যাংককে তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারঁ শারীরিক অবস্থা এখন ভালো।
জনাব নূরে আলম সিদ্দিকী দৈনিক বাংলাদেশ প্রতিদিনে বেশ ক’বছর ধরে নিয়মিত কলাম লিখে আসছেন। বর্তমানে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা অসঙ্গতি এবং রাজনীতির নানা বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে নিবন্ধ লিখে আসছেন এবং টেলিভিশন টক-শোতেও সবসময় সরব থাকেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম এবং প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য