,

খালেদার বিদেশে চিকিৎসার ব্যাপারে বিএনপি সক্রিয় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে দলের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, এই বিষয়টি (দলের উদ্যোগ) অন আছে। এ বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব। খালেদা জিয়ার অবস্থা জানতে চাইলে তিনি বলেন, সি ইজ ফিলিং বেটার।

বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকদিন ওনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন, রাতে গিয়ে ডা. এএফএম সিদ্দিকী ও এজেডএম জাহিদ হোসেন সাহেব চেকআপ করেন। সপ্তাহে একদিন করে এখন গোটা টিম তাকে দেখবেন।

গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল স্থায়ী কমিটির বৈঠকেও চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য