,

আইসিটি অ্যাওয়ার্ডের বিগ ডাটা অ্যানালাইটিকস-এ চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল

news-image

অনলাইন ডেস্ক : বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ এর বিগডাটা অ্যানালাইটিকস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড। চলমান বৈশ্বিক করোনা মহামারীর জন্য এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বিকেল ৪টায় আরটিভি-তে সম্প্রচারিত হয়। এবার ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীদের সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালক বৃন্দ।
রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ২০১৮ সালেও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া বাংলাদেশ আইসিটি এক্সপ্রো-২০১৭ ফ্রিল্যান্সারদের জাতীয় সম্মেলনে ১৭টি বিশেষ সম্মাননার মধ্যে সাতটিই পেয়েছিল রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড এর প্রশিক্ষণার্থীরা।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশের আইটি, আইটিএস, বিপিও, টেলিকম, প্রকৌশল, শিক্ষা, স্বাস্থ্য ও ম্যানপাওয়ার আউটসোর্সিংসহ বিভিন্ন সেক্টরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বে স্বীকৃতি প্রদানের জন্য বেসিসসহ তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য