,

ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনা

news-image

অনলাইন ডেস্ক : মনিকর্ণিকা’ ছবিটির পর ফের পরিচালকের আসনে বসতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘ইমারজেন্সি’। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ১৯৭৫ সালে ভারতে আরোপ করা জরুরি অবস্থাই ছবির প্রেক্ষাপট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ছবির কাজ শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর জীবনের যে দিকগুলো সামনে আসেনি সেটা তিনি পর্দায় নিয়ে আসবেন।

‘ইমারজেন্সি’ কঙ্গনার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এর আগে ‘মনিকর্নিকা’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি কেন ‘ইমারজেন্সি’ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন। কঙ্গনার দাবি, তিনি ছবিটি নিয়ে ১ বছর ধরে পরিকল্পনা করেছেন। এ সময়টাতে তার মনে হয়েছে, ছবিটি তার চেয়েও ভালো করে কেউ পরিচালনা করতে পারবেন না।

এর আগে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করে নজর কাড়েন কঙ্গনা। ব্যক্তিগতভাবে তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মতাদর্শ পছন্দ করেন। এবার তিনিই সাবেক কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে আসছেন বড় পর্দায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য