,

এবার ইমনের সঙ্গে বুবলী

news-image

অনলাইন প্রতিবেদক : বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী। এরই মধ্যে আরও একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রস্তুতকৃত বোতলজাত ‘মুক্তা পানি’র বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই লাস্যময়ীকে।

জানা গেছে, আরকে মুভিজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন রবিন খান। এতে এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে চিত্রনায়ক ও মডেল ইমনকে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে প্রথম একটি সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বুবলী। এরপর আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। পরে চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য একটি কোম্পানির বিজ্ঞাপনের মডেল হন তিনি। এই হিসেবে ‘মুক্তা পানি’র মডেল হওয়া বুবলীর ক্যারিয়ারের তৃতীয় বিজ্ঞাপন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য