,

ভারতে সংক্রমণ ফের বাড়ল, ২৪ ঘণ্টায় ১২৫৮ মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে সংক্রমণ মাঝখানে কমে আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ১২৫৮ জনের।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

খবরে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে।

করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন।

শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। আর ওইদন শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

করোনার সবশেষ পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১ টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য