,

লকডাউন নিশ্চিত করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছে

news-image

অনলাইন ডেস্ক : লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের সাথে সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

রবিবার (২৭ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘বৃক্ষরোপন কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২১’ শুরু করেছে। সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে স্থাস্থ্যবিধি মেনে গাছের চারা রোপনের মাধ্যমে সারা দেশে ‘বৃক্ষরোপন কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন করেন।

এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মো: মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মো: সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো একাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য