বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ভয়ঙ্কর করোনা: ভেঙে পড়ার মুখে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যব্যবস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নতুন করে হুঙ্কার দিচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ইন্দোনেশিয়ায়। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় রাজধানী জাকার্তা ও অন্যান্য শহরগুলোর ৭৫ শতাংশের বেশি হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে গেছে।

এ ব্যাপারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, জাকার্তার হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়ার জন্য পৃথক তাবুর ব্যবস্থা করা হয়েছে।

নর্থ সুমাত্রা প্রদেশের কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ইঙ্কে নদিয়া ডি লুবিস জানিয়েছেন, গত ছয় মাসে ১ হাজার ৮০০ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের এক তৃতীয়াংশের বেশি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী এবং এক চতুর্থাংশ হাই স্কুলের শিক্ষার্থী।
জাভার মেডিকেল অ্যাসোসিয়েশনের মুখপাত্র ইকা মুলিয়ানা বলেছেন, ‘ওয়েস্ট জাভায় হাসপাতালগুলোর ৯০ শতাংশের বেশি পূর্ণ হয়ে গেছে। কিছু হাসপাতালের বেড শতভাগের বেশি পূর্ণ হয়ে গেছে। এই হারে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়ার মুখে।’

শুক্রবার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, তার দেশ ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মুখোমুখি। পরিস্থিতি মোকাবিলায় ‘দ্রুত ও যথাযথ নীতি’ নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা